গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International মায়ানমারে ত্রাণ ছাঁটাইয়ের বার্তা রাষ্ট্রপুঞ্জের!

    মায়ানমারে ত্রাণ ছাঁটাইয়ের বার্তা রাষ্ট্রপুঞ্জের!

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তহবিল সঙ্কটের কারণে মায়ানমারে এপ্রিল মাস থেকে মায়ানমারের ১০ লক্ষের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হবে না। এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত সংস্থা রাষ্ট্রপুঞ্জ উন্নয়ন কর্মসূচি। এই সিদ্ধান্ত কার্যকর হলে সে দেশে কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করছেন অনেকে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস বাংলাদেশ সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে মায়ানমার থেকে উৎখাত হয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির পরিদর্শন করেছিলেন।
    তার পরেই ডব্লিউএফপির তরফে ওই বার্তা এসেছে। ২০২৩ সালে নভেম্বর থেকে মায়ানমারের সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছে সে দেশের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলির যৌথমঞ্চ। ইতিমধ্যেই দেশের প্রায় অর্ধেক অংশ হাতছাড়া হয়েছে জুন্টা সরকারের। গৃহযুদ্ধের পরিস্থিতিতে মায়ানমারের প্রায় দেড় কোটি নাগরিক খাদ্যসঙ্কটের মুখে বলে ইউএনডিপির রিপোর্টে জানানো হয়েছে।