
স্বাধীন ভারতের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রাপ্য সম্মান পাননি। ১২৯ তম জন্মদিনে নেতাজির প্রতি বঞ্চনায় সরব রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
নেতাজির জন্মজয়ন্তীতে এলগিন রোডে নেতাজি ভবনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন সুভাষচন্দ্র বসু ভারতের তারুণ্যের বীরত্ব, আত্মমর্যাদা, স্বাধীনতার ক্ষুধার প্রতীক ছিলেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথায় ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ভোলার নয়। নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে সম্মান পাওয়া উচিত ছিল, তা তিনি পাননি।







