আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

0
89
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কী কারণে এই সিদ্ধান্ত, এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে কেন হঠাৎ তিনি পদ ছাড়লেন, জল্পনা শুরু হয়েছে। রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি ছিল।ডক্টর বোসের জায়গায় অস্থায়ী ভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। তিনি প্রাক্তন আই পি এস অফিসার এবং দীর্ঘদিন সি বি আই এবং আই বি -র বিভিন্ন উচ্চপদে কাজ করেছেন।  একসময় নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন তিনি। বলা হচ্ছে ,শারীরিক কারণে ,পদত্যাগ করেছেন ডক্টর সি ভি আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। ২০ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি ,ওএসডি তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। বলেছেন, দিল্লিতে আছেন।

রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন। রাজভবন সূত্রে খবর, তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।