
সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এসআইআর ধর্নার দ্বিতীয় দিনে রাজ্যপাল বদল নিয়ে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় বর্তমান রাজ্যপাল বিজেপির প্যারেড করা ক্যাডার।
বিজেপির কথায় তিনি চলেন। জগদীপ ধনকড় থেকে সিভি আনন্দ বোস, সবাইকেই সময়ের আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। সিভি আনন্দ বোসকে কীভাবে সরানো হল। কেন সরানো হল তিনি সবটাই জানেন বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজভবন বিজেপির পার্টি অফিস হবে। ওখান থেকে টাকা বিলি হবে। বর্তমান রাজ্যপাল আর এন রবির প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তামিলনাডুতে যখন ছিলেন, সুপ্রিম কোর্টের অনেক কমেন্ট শুনতে হয়েছে। তিনি কোনও কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির প্যারেড করা ক্যাডার। রোজ তামিলনাডুতে স্তালিনদের জবাব দিতে হয়েছে। প্রতিদিন ফেস করতে হয়েছে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলা কিন্তু অন্য। তাঁর দাবি কাউকেই টাইম কমপ্লিট করতে দিচ্ছে না। যা ধনকড়ের সঙ্গে হয়েছে, তাই সিভি আনন্দ বোসের সঙ্গেও হল।
ধনকড়কে এখান থেকে নিয়ে গিয়ে উপরাষ্ট্রপতি পদে বসানো হয়। এরপর নজরবন্দি করে রাখা হয়। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাঁকেও সরিয়ে নেওয়া হয়েছে।







