ত্রাণ নিয়ে যাওয়ার সময় সাইবার হানা বায়ুসেনার বিমানে

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মায়ানামারে ত্রাণ নিয়ে যাওয়ার পথে সাইবার হামলায় মুখে পড়েছে ভারতীয় বায়ুসেনা সি-১৩০জে যদ্ধবিমান। জিপিএস স্পুফিং-এর মাধ্যমে হামলায় চালানো হয়েছে ওই সেনা বিমান। যার জেরে ক্ষণিকের জন্য সেনাকে বিপত্তির মুখে পড়তে হলেও, সঙ্গে সঙ্গে সেই হামলা প্রতিহত করে তারা।
জিপিএস স্পুফিং এর মাধ্যমে দুষ্কৃতীরা বিমান চালকদের জিপিএস ভুয়ো সংকেত দিয়ে তাদের পথভ্রষ্ট ও বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। ভারত-পাকিস্তানের ওপর দিয়ে গেলে এই ধরনের সাইবার হামলার মুখে মাঝে মধ্যেই পড়তে হয়।
জানা গিয়েছেই ওই এয়ারক্রাফ্ট মায়ানমারের আকাশসীমায় ঢোকার পরেই জিপিএস সিগন্যাল নষ্ট করার চেষ্টা করে সাইবার অপরাধীরা। সেসময়ে ইন্টারনাল নেভিগেশন সিস্টেমসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল এবং বাকি এয়ারক্রাফ্টগুলিকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল।