
খোদ পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে কলসেন্টারের আড়ালে লক্ষাধিক টাকার সাইবার প্রতারণা চক্রের হদিশ মিলেছে দমদমের মতিলাল কলোনীতে। মধুর কণ্ঠস্বরে মেয়ের ফোনের ওপার থেকে প্রেমে ফাঁদ পাততেন।
তারপর ধাপে ধাপে টাকা হাতিয়ে নিত এই চক্র। এছাড়াও কাজ দেওয়ার নামেও টাকা হাতানোর অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরা অভিযোগ করেন চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে তাঁর থেকে দফায় দফায় প্রায় ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে প্রথমে গ্রেফতার করে। পরে দমদম, ব্যারাকপুর ও পাঁশকুড়া থানার যৌথ উদ্যোগে দমদমে ওই পুলিশ আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়।।
সেখান থেকে ১৯ জন কর্মীকে গ্রেফতার, প্রচুর নথিপত্র, মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।








