
সাইবার অপরাধ এখন একটি সামাজিক মহামারীর আকার নিয়েছে। রাজ্যের প্রত্যেক থানায় সাইবার অপরাধ এবং মহিলা হেল্প ডেস্ক সূচনায় এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন বিশেষত বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্মপূরণের সময় প্রান্তি ও সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে কয়েক সেকেন্ডে সর্বস্ব লুঠে নিচ্ছে প্রতারকরা। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যখন প্রতি সপ্তাহে জনতার দরবার করেন তখন বহু বৃদ্ধ-বৃদ্ধা লাঠি হাতে কাঁপতে কাঁপতে তাঁর কাছে আসেন। তাঁদের প্রত্যেকের অভিযোগ জীবনভর চাকরি করে যেটুকু সঞ্চয় করেছিলেন। তা মুহর্তে গায়েব হয়ে গিয়েছে। সাধারণ জ্ঞান নিয়ে এই জটিল অপরাধের মোকাবিলা প্রায় অসম্ভব। এরজন্য প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ। এজন্য সাইবার অপরাধের একচেটিয়া নজরদারি চালাতে এডিজি পদমর্যাদার একজন অফিসার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে যিনি রাজ্যের সাইবার পুলিশ স্টেশন ও হেল্পডেস্ক তদারকি করবেন।
পাশাপাশি রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার পরিচালনায় এই পরিকাঠামো গড়ে তোলায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
