আসানসোলে রাস্তায় গর্তে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব
আসানসোলে নির্মীয়মাণ রাস্তায় গর্তে পড়ে মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে কুলটির মিঠানি গ্রামে রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন বছর ৪৭-র জীবন বাউরি। বৃষ্টির জমা জলেভর্তি গর্তে পড়ে মৃত্যু হয় তাঁর। অভিযোগ রাস্তা খোঁড়া হলেও সতর্কতার কোনও বোর্ড লাগানো ছিল না।
এই ঘটনার পরেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। অন্যদিকে বেহাল রাস্তার প্রতিবাদে সোনারপুরের প্রতাপনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ।