গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ঘূর্ণিঝড় চিডো : ফ্রান্সে নিহত বেড়ে ১৪

    ঘূর্ণিঝড় চিডো : ফ্রান্সে নিহত বেড়ে ১৪

    0
    1550
    ছবি সৌজন্যে : এক্স
    ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োত অঞ্চলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
    ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ২৪৬ জন আহত হয়েছেন। হাসপাতালে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে গেছে। নিকটবর্তী কোমোরোস এবং মাদাগাস্কার দ্বীপগুলোকেও প্রভাবিত করেছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। মায়োত অঞ্চলটি সরাসরি ঘূর্ণিঝড়ের পথে ছিল। ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
    গত ৯০ বছরের মধ্যে মায়োত্তে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে আছে।