
মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনছ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুছ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে।
তবে রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায়। বৃহস্পতিবারেও মোটের উপর একই ছবি থাকবে।
