
রেমালের তাণ্ডবে চাষের জমিতে বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুতে শোকের ছায়া বনগাঁয়। মঙ্গলবার বনগাঁর পাট শিমুলিয়া পশ্চিমপাড়া এলাকায় সকালে চাষের জমিতে কাজে গিয়েছিলেন বছর ৬৩-র বৃদ্ধ অনিল পাল।
সেখানে পড়ে থাকা তারে কোনওভাবে পা জড়িয়ে যায় তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনিল পাল। তাঁকে বাঁচাতে গিয়ে বছর ৫৯-র অমল পালও আক্রান্ত হন। বিষয়টি বুঝতে পেরে অন্যান্যরা ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।








