
ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভত নিম্নচাপ। যার জেরে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে।
ইতিমধ্যেই বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার জেরে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী জেলাগুলিতে মাইকিং শুরু করে দিয়েছে প্রশাসন। মূলত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, ক্যানিং, গোসাবা ইত্যাদি এলাকায় স্থলপথে এবং জলপথে সচেতনতা প্রচার চালিয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকা থেকে নিরাপদস্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
