সোমবার থেকেই দুর্বল হবে ‘সাইক্লোন শক্তি’

0
92
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি সোমবার থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পূর্ব দিকে অগ্রসর হবে। রবিবার পর্যন্ত, ঘূর্ণিঝড়টি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং সন্ধ্যা নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে।
বর্ষার মরশুমের পর প্রথম ঘূর্ণিঝড় এই সাইক্লোন শক্তি। শনিবার থেকেই আরব সাগরে এর দাপটে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে শুরু করেছে। পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে, আইএমডি জানিয়েছে যে ৮ অক্টোবর পর্যন্ত মুম্বইতে কেবল হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রযেছে। মহারাষ্ট্রের অভ্যন্তরীণ অংশে, বিশেষ করে মারাঠওয়াড়া এবং পূর্ব বিদর্ভের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর কোষনের নিম্নাঞ্চলেও বন্যার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে, রবিবার গুজরাট-উত্তর মহারাষ্ট্র উপকূল এবং পাকিস্তান উপকূলে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম আরব সাগর, উত্তর-পূর্ব আরব সাগরের সংলগ্ন অঞ্চল, মধ্য আরব সাগর এবং গুজরাট-উত্তর মহারাষ্ট্র উপকূল বরাবর এবং অদূরে জেলেদের সতর্ক করেছে।