
ক্রমশ নিম্নমুখী পারদে শীতের আমেজ ফিরেছে রাজ্যে। সোমবার পর্যন্ত নিম্নমুখীই থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। শনিবার থেকেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করে দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় পর্ব শুরু করবে শীত।








