
বাগনানের ঘোড়াঘাটায় বয়লার বিস্ফোরণে উড়ে গেল রাইস মিল। বিস্ফোরণের তীব্রতায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হযেে রাইসমিল। গুরুতর জখম হয়েছেন ৮ জন শ্রমিক। আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছেন। শনিবার দুপুরে কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে বয়লারে। বেসরকারি ওই রাইস মিলের বিস্ফোরণের শব্দ ২-৩ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে।
এদিকে, সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল মহেশতলার সরকারপাড়া। ঘটনায় ৩ জন জখম হয়েছে। যাদের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে বহুতলের দেওয়ালের একাংশ ভেঙে নীচে পড়ে। জানা গিয়েছে মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায় একটি বহুতলে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরপর দুবার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় দমকলে। আবাসনের চারতলার সিলিন্ডার ফেটে বহুতলের মালিক সহ আরও ২ জন গুরুতর জখম হন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ, দমকল, স্থানীয় কাউন্সিলর। সিইএসসির আধিকারিকরাও বহুতলে যান। বিস্ফোরণের জেরে বহুতলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
