ব্যারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি

0
181
BIRIYANI OWNER K HUMKI
BIRIYANI OWNER K HUMKI
বেলঘরিয়ায় গাড়ি ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগের মধ্যেই এবার ২০ লাখ টাকার তোলা চেয়ে হুমকি ফোন পেলেন ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী। বিহার থেকে হুমকি ফোন এসেছে বলে দাবি ডি বাপি খ্যাত বিরিয়ানি ব্যবসায়ীর।
মঙ্গলবার রাতে ব্যবসায়ীর গাড়ির চারপাশে চক্কর কাটে দুটি নম্বর প্লেটহীন বাইক। আতঙ্কে কার্যন্ত গৃহবন্দি ব্যবসায়ী তথা মোহনপুর পঞ্চায়েতের সদস্য অনির্বাণ দাস। ব্যবসায়ীর দাবি রাত ১টার পরে মধ্যমগ্রামের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ বাড়ির কাছাকাছি যেতেই তাঁর গাড়ি ফলো করতে থাকে দুটি নম্বর প্লেটহীন বাইক। অনির্বাণ বাড়ির কাছাকাছি যেতেই একজন বাইক আরোহী তাঁর মোহনপুর বাড়ির দিকে চলে যায়। অন্য বাইকটি তাঁর ওপর নজর রাখছিল। এরপরেই অনির্বাণ কর্তব্যরত পুলিশের কাছে যেতেই বেগতিক বুঝে বাইক নিযে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এব্যাপারে অনির্বাণ দাস জানিয়েছেন বিভিন্ন নম্বর থেকে ফোন ও মেসেজ করা করা হচ্ছে। ২০ লাখ টাকা না দিলে মধ্যমগ্রামের দোকানে গুলি চালানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে ২০২২-র ১৬ মে বাইকে করে তিন দুষ্কৃতী ব্যারাকপুরের ওয়ারলেস মোড়ে তাঁদের বিরিয়ানির দোকানে গুলি চালিয়েছিল। কদিন আগেই গাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডলকেও একইভাবে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। বেলঘরিয়ায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।