২৫ শতাংশ হারে ডিএ দিন, অগাস্ট মাসে

0
97
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ হারে বকেয়া মহার্ঘভাতা বা ডিএ দিয়ে দিতে বলেছেন সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিয়ে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ একথা জানিয়েছে। আগামী অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
শুক্রবার শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট বলে, অন্তত ৫০ শতাংশ ডিএ দিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। এতে রাজ্যের অর্থ ব্যবস্থার ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের আইনজীবী। তারপর শীর্ষ আদালতের বিচারপতিরা বলেছেন, তাঁরা সব রায় দেখেছেন।
হাইকোটের দু জন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। এটা সত্যি, যে এটা কোনও অধিকার নয়। কিন্তু তার মানে এই নয় যে টাকা দেওয়া হবে না। এরপরই বিচারপতিরা বলেছেন, ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্যকে।