গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলা, পরবর্তী শুনানি ৬ মে

    সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলা, পরবর্তী শুনানি ৬ মে

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টের তরফে ডিএ নিয়ে তৈরি করা বিশেষ কমিটির সমস্ত সুপারিশ মানবে রাজ্য। ইতিমধ্য়েই প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ ৬ হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে শীর্ষ আদালতে জানিয়েছে রাজ্য।
    শীর্ষ আদালতে একথা জানিয়ে আরও কিছুটা সময় চেয়েছে রাজ্য। তাতে সম্মতি দিল আদালত। ফলে ফের পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। সূত্রের খবর, পরবর্তী শুনানি ৬ মে। দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
    সেখানে বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ৬ মাস সময় চাওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মার্চের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর একটা অংশ মিটিয়ে দিয়েছে রাজ্য।