৪ মাস পরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা

0
236
DA case in Supreme Court after 4 months
DA case in Supreme Court after 4 months
প্রায় চার মাস পরে সোমবার সুপ্রিম কোর্টে উঠছে পশ্চিমবঙ্গের ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ।
এর আগে ১১ বার এই মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি। এমতাবস্থায় বর্ধিত ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে।২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়।কলকাতা হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।