গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ শুনানি

    সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ শুনানি

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। জানানো হয়েছিল, ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার।
    কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে সেখানেও ধাক্কা খেতে হয় রাজ্যকে। শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। তার জন্য ৬ সপ্তাহ সময়ও দিয়েছিল আদালত। কিন্তু রাজ্য আরও সময় চায়। এই আবহেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছিল। মঙ্গলবার তা আবার পিছিয়ে গেল। এই মামলার আগের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে।
    কত টাকা বকেয়া রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করতে হবে। কলকাতা হাইকোর্ট তা সরকারকে জানায়নি। সুতরাং তাদের আরও দু’মাস সময় দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।