ডিএ : সুপ্রিম কোর্টে লিখিত জানাল রাজ্য

0
66
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই মেনে ডিএ দেওয়া হয় না।
লিখিত বক্তব্যে সেটিরও উল্লেখ রয়েছে। প্রায় ১০টি রাজ্যে ওই সূচক মেনে ডিএ দেওয়া হয় না বলে আদালতে লিখিত ভাবে জানিয়েছে রাজ্য। রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী।
বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ জানায়, এর জন্য এক সপ্তাহ সময় আগেই দিয়েছিল আদালত। ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবীরা। ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত।