গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International সন্তানদের সময় দিতে ডেলিপেসেঞ্জারি মায়ের

    সন্তানদের সময় দিতে ডেলিপেসেঞ্জারি মায়ের

    0
    179
    ছবি : সংগৃহীত
    সন্তানদের সময় দিতে বিমানে করে ডেলিপেসেঞ্জারি মালয়েশিয়ার বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত রাচেল কৌরের। এ ভাবেই গত এক বছর ধরে সপ্তাহভর বিমানে ডেলি প্যাসেঞ্জারি করছেন এই চাকুরে মা।
    অফিস সামলে দুই সন্তানকে সময় দেওয়ার জন্য এটাই তাঁর কাছে সেরা উপায় বলে জানাচ্ছেন এয়ার এশিয়ার অর্থ দফতরের কর্মী। জানা গিয়েছে, বাড়ি থেকে অফিসের সড়কপথে দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটারের বেশি। প্রতি দিন বাড়ি থেকে যাতায়াত অসম্ভব ভেবে বাড়ি ভাড়া করেছিলেন কুয়ালা লামপুরে। কিন্তু বেশি দিন থাকতে পারেননি। এই সব ভেবেচিন্তে সপ্তাহে পাঁচ দিন বাড়ি থেকে অফিস বিমানে যাতায়াত শুরু করেছেন রাচেল।
    অফিসের কাছে বাড়ি ভাড়া করে থাকা-খাওয়া মিলিয়ে রাচেলের খরচ হত প্রায় ৪২ হাজার টাকা। এখন বিমানে যাতায়াতে মাসে খরচ দাঁড়িয়েছে ২২ হাজার টাকা। তাই এখন সঞ্চয়ও বেশি হচ্ছে।