
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক নিয়ে নভেম্বর থেকে অনেক আলোচনা চলছে। তাদের বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।
বিচ্ছেদের কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও পলাশকে ভালো ছেলে হিসেবে সার্টিফিকেট দিয়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলেও স্মৃতি বা পলাশ—কেউই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেননি।বিয়ের আলোচনা থেমে যাওয়ার পর পলাশ আবারও কাজে মনোযোগ দিয়েছেন। তার পরিচালিত একটি ছবিতে অভিনয় করছেন ডেইজি শাহ।
ডেইজি জানিয়েছেন, পলাশ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘ ১০-১২ বছরের পরিচয় তার।পলাশ সম্পর্কে ডেইজি বলেছেন, পলাশ খুব ভালো ছেলে।ওর পরিবার অত্যন্ত ধার্মিক এবং তাদের চিন্তাভাবনা খুব ইতিবাচক। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি এবং তাদের বাড়িতে আমার যাতায়াত আছে।
