গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National নিয়ম মেনেই দলাই লামার উত্তরসূরি : রিজিজু

    নিয়ম মেনেই দলাই লামার উত্তরসূরি : রিজিজু

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রচলিত নিয়ম মেনেই বৌদ্ধ ধর্মগুরু চতুর্দশ দলাই লামার উত্তরসূরিকে বেছে নেওয়া হবে,এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বর্তমান দলাই লামাই। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু।জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে অন্য কারও কোনও অধিকার নেই। মনে করা হচ্ছে, চিনকে নিশানা করেই এই বার্তা দিয়েছেন রিজিজু।

    তবে নির্দিষ্ট কারও নাম করেননি তিনি।কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী বলেছেন, উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া প্রচলিত নিয়ম মেনে এবং বর্তমান দলাই লামার ইচ্ছানুসারেই হবে। পরবর্তী দলাই লামা কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই। উল্লেখ্য আগামী ৬ জুলাই ৯০ বছরে পা দেবেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।তার আগেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বসে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করতে পারেন বলে জল্পনা রয়েছে। এই আবহেই চিনের শি জিনপিঙের সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,বেজিঙের অনুমোদন ছাড়া পঞ্চদশ দলাই লামার মনোনয়ন হবে না।

    স্বেচ্ছানির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু চতুর্দশ দলাই লামা অবশ্য বলেছেন, পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের।এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।এখনও পর্যন্ত ঠিক আছে রবিবার দলাই লামার জন্মদিনে হিমাচলে উপস্থিত থাকবেন রিজিজু এবং আর এক কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ।