গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ-খুনকাণ্ডে গ্রেফতার ৩

    অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ-খুনকাণ্ডে গ্রেফতার ৩

    0
    744
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উত্তরপ্রদেশের অযোধ্যার ক্যানেলে ধর্ষিতা দলিত তরুণীর ক্ষতবিক্ষত, দু’চোখ উপড়ানো হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধারের ঘটনার তিনদিনের মাথায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
    এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। পুলিশ জানিয়েছে, ২২ বছরের ওই দলিত তরুণী বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় সভায় যোগ দিতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। শুক্রবার বেলা হয়ে গেলেও ফেরেননি। অভিযোগ, পরিবারের তরফে বিষয়টি পুলিশে জানানো হয় কিন্তু সেখান থেকে পুলিশ পরিবারকে জানায়, নিজেদের মেয়েকে নিজেরাই খুঁজে বার করুন। পুলিশের তরফে জানানো হয়, তাঁরা নিখোঁজের অভিযোগ নিয়েছিলেন, তদন্ত করছিলেনই। তার মধ্যেই এমন ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, দেহ উদ্ধারের পর তাঁরা দেখেন, মেয়েটির গায়ে কাপড়ের লেশমাত্র নেই। রক্তে মাখা ও নগ্ন দেহ দড়ি দিয়ে বাঁধা ছিল খুব শক্ত করে। চোখ দু’টি উপড়ে নেওয়া, সেগুলি পাওয়া যায়নি। এদিকে রবিবার অই ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন উত্তরপ্রদেশের ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। নির্যাতিতা ঠিক কতটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন।
    কতটা যন্ত্রণা তাঁকে সহ্য করতে হয়েছে, তার সামান্যটুকু আঁচ করতে পেরে এই নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে যাওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বিচার না আনতে পারলে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণাও করেন।