গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দলিত কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ১৫

    দলিত কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ১৫

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কেরলে এক দলিত কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৬৪ জনের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

    জানা গিয়েছে, পাঁচ বছর ধরে কিশোরীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এক অসরকারি সংস্থা কিশোরীর এলাকা পরিদর্শনে গিয়েছিল। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করে তারা। কিশোরীর কাউন্সেলিং করানো হয়। নির্যাতিতার দাবি, তার যখন ১৩ বছর বয়স, এক প্রতিবেশী প্রথম তার যৌন হেনস্থা করে বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাকে জোর করে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করেন। শুধু প্রতিবেশীই নয়, তার পর ক্রীড়া প্রশিক্ষকের হাতেও যৌন হেনস্থার শিকার হন বলে দাবি কিশোরীর। অভিযোগ, ক্রীড়া প্রশিক্ষক তাঁর যৌন হেনস্থার ভিডিয়ো করেন। সেগুলি আবার ছড়িয়েও দেন।

    বার বার যৌন হেনস্থার শিকার হয়ে মানসিক অবসাদে ভুগতে শুরু করে কিশোরী। তার পরেও নানা জনের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছেন গত পাঁচ বছর ধরে।