মধ্যপ্রদেশের জঙ্গলে দলিত মহিলাকে গণধর্ষণ!

0
86
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জঙ্গলে নিয়ে গিয়ে এক দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়।
তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে চূড়হাতের জঙ্গলে ছবি তুলতে গিয়েছিলেন। সেই সময় পাঁচ যুবক আচমকা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বেধড়ক মারধর করা হয় মহিলার ওই বন্ধুকে। অভিযোগ, এরপরই নির্যাতিতাকে জঙ্গলের আরও গভীরে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। তারপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। কোনও রকমে ওই মহিলা জঙ্গল থেকে বেরিয়ে সাহায্য চাইতে গ্রামে পৌঁছন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় মহিলার ওই বন্ধুকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নির্যাতিতাকে ইতিমধ্যেই মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।