গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National দলিত তরুণকে যৌন হেনস্থা, গায়ে প্রস্রাব! মামলা রাজস্থানে

    দলিত তরুণকে যৌন হেনস্থা, গায়ে প্রস্রাব! মামলা রাজস্থানে

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    এক দলিত তরুণকে যৌন হেনস্থা এবং তাঁর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে রাজস্থানের সীকর জেলায়। আরও অভিযোগ ১৯ বছর বয়সি ওই তরুণকে লোহার রড দিয়ে মারধরও কারা হয়েছে। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিও করা হয়েছে।
    রাজস্থানের ওই ঘটনায় উচ্চবণের দই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পলিশ। ঘটনার প্রায় ১২ দিন পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণ। তফশিলি জাতি এবং জনজাতি আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।
    এই ঘটনায় রাজস্থানের বিজেপি সরকারকে বিঁধে বিধানসভার বিরোধী দলনেতা তিকারাম জুল্লির বক্তব্য, বিজেপি সরকারের আমলে দলিতদের ওপর অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ বলেছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।