
ইন্দোনেশিয়ায় ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকের পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধ বিমানের ক্ষতি মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিবৃতি জারি করে জানিয়েছে সেদেশে ভারতীয় দূতাবাস।
ইন্দোনেশিয়ায় এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমার জানিয়েছিলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে গিয়ে কিছু যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছিল।
ক্যাপ্টেন কুমারের মন্তব্য সামনে আসার পরে বিতর্ক সষ্টি হয়েছিল। এপ্রসঙ্গে দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অপারেশনের মল লক্ষ্য ছিল সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করা। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী সর্বদাই নাগরিক রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে, যা ভারতের প্রতিবেশী দেশের মতো নয়।
