
মহিলাদের উপর অত্যাচারের ঘটনার তদন্তের জন্য কমিটিতে মেম্বার সেক্রেটারি হচ্ছেন আইপিএস দময়ন্তী সেন। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কাজ করবে ওই কমিটি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই দু’টি তদন্ত কমিশনই আগামী ১ জুন থেকে কাজ শুরু করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখতে গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই কমিশনের সদস্যসচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস কে জয়রামনকে। তিনি বর্তমানে এডিজি উত্তরবঙ্গ পদে রয়েছেন। পাশাপাশি নারী এবং শিশুকন্যাদের উপর অত্য়াচারের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে তাঁর সঙ্গে সদস্যসচিব হিসাবে থাকবেন আইপিএস দময়ন্তী সেন।
তিনি বর্তমানে এডিজি আর্মড ফোর্স পদে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে নির্মাণকাজে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানারকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।








