ইভটিজিংয়ে জের, আত্মঘাতী ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকা

0
151
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে বনগাঁর চাঁদপাড়ায়। বছর ১৭-র ওই নাবালিকার দেহ পাশ থেকে মিলেছে সুইসাইড নোট।

স্থানীয় কয়েকজন যুবক নাকি তাঁকে মানসিক চাপ দিচ্ছিল। দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল বলে সুইসাইড নোটে উল্লেখ রয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ২০১৬-য় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিল ওই নাবালিকা। গ্র্যান্ড ফাইনালেও দেখা গিয়েছিল তার পারফমম্যান্স। বিভিন্ন জায়গায় শো-র জন্য ডাক পেত। পরিবারের অইভযোগ বুলটন, বিটু, সুমন্ত সহ বেশ কয়েকজন পাড়ার যুবক তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করছিল।

নানাভাবে ভয় দেখানো হত। তিন যুবকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়।