ফেসবুকে বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ

0
139
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ফেসবুক এখন শুধু যোগাযোগ রক্ষা করা ও ব্যবসায়িক সুযোগ সুবিধা ছাড়াও প্রায় দিচ্ছে বিভিন্ন মজাদার গেম ও কুইজ খেলার সুযোগ।ফেসবুকের একটি অ্যাপের মধ্যেই থাকছে অসংখ্য ভিন্ন ভিন্ন অ্যাপের মাধ্যমে ছোট ছোট গেম খেলার সুবিধা।

বিনোদনের জন্য অনেকেই প্রায় প্রতিদিনই একবার হলেও এসব গেম খেলে থাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই গেমগুলো খেলা কি আসলেও নিরাপদ? কারণ ফেসবুকের ভিতরেই থাকা এসব অ্যাপগুলোকে বলা হয় থার্ড পার্টি অ্যাপ। বিনোদনের জন্যই যখন ফেসবুকে লগইন থাকা অবস্থায় এসব অ্যাপে প্রবেশ  করা হয় এবং কোনো গেম এবং কুইজ খেলা হয় তখন এই অ্যাপগুলো পেয়ে যাচ্ছে ফেসবুকে থাকা সব ধরণের ব্যক্তিগত তথ্য। এসব তথ্য পরে পাচার করা হয় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে যেখানে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কখনো এই তথ্যগুলোর ব্যবহার হয় ইতিবাচক, কখনো বা নেতিবাচক। ব্যবহার যেমনই হোক, কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য কোনো অনুমতি ছাড়া আত্মসাৎ করা নৈতিক অপরাধ। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ইউজারদের তথ্য আত্মসাৎ করার এই প্রচলন সময়ের সাথে আরো গুরুতর হচ্ছে।এখন প্রশ্ন হচ্ছে বিপজ্জনক অ্যাপ চিনবেন কীভাবে। সহজ কয়েকটি উপায় আছে। একটু খেয়াল করলেই আপনি বিপজ্জনক অ্যাপ সহজেই চিনে নিতে পারবেন। অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ, রেটিং ও ডাউনলোড কাউন্ট মিলিয়ে নিলে একটা সম্ভাব্য ধারণা মিলবে। কোন অ্যাপ কবে পাবলিশ হয়েছে, তা-ও জেনে নেওয়া প্রয়োজন। অ্যাপ ডাউনলোডের আগে দেখে নিন স্ক্রিনশটগুলো। সন্দেহজনক কিছু চোখে পড়লে অ্যাপ থেকে দূরে থাকুন।কারণ,যদি এমন একটি জনপ্রিয় অ্যাপ দেখেন যেখানে মাত্র কয়েক হাজার ডাউনলোড হয়েছে, তাহলে সেটি ভুয়ো হতে পারে।এই অবস্থায়,গুগল প্লে প্রোটেক্ট-এর সাহায্যে অ্যাপ এবং ডিভাইসকে ম্যালওয়ারের বিপদ থেকে বাঁচাতে পারেন। সে জন্য প্লে স্টোর অ্যাপের প্রোফাইল আইকনে গিয়ে প্লে প্রোটেক্টে ট্যাপ করুন,সেটিংসে প্লে প্রোটেক্ট দিয়ে স্ক্যান অ্যাপ চালু করুন।

নিজের ডিভাইসটি ভেরিফাই সার্টিফায়েড করে নিতে পারেন। এজন্য গুগল প্লে স্টোর খুলুন। উপরের ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এর পর সেটিংসে যান এবং আপনার ডিভাইসটি প্লে প্রোটেক্ট সার্টিফাইড কি না, তা পরীক্ষা করুন।