
ডান পায়ের আঙুলে চোট পাওয়ায় সিজনের শেষ এল ক্লাসিকোতে খেলতে পারছেন না স্প্যানিশ তারকা ডানি কারভাহাল। ১০ মে ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচটি হবে।
তথ্য অনুযায়ী, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ৩৪ বছর বয়সী স্প্যানিশ খেলোয়াড়ের ডান পায়ের কড়ে আঙুলের শেষ অস্থিটিতে ফাটল ধরেছে।দানি দু’ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সিজনের শেষ ম্যাচে ফিরতে পারেন রিয়ালের রাইট ব্যাক ডানি কারভাহাল। তাতে কিছুটা আশা রয়েছে।কারভাহালের এই অনুপস্থিতি এসেছে কঠিন সময়ে।লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। ট্রফির আশা এখন অনেকটাই অনিশ্চিত।
বার্সেলোনা যদি ওসাসুনাকে হারায় এবং মাদ্রিদ যদি এস্পানেয়লের বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলে এই সপ্তাহেই ট্রফি নিশ্চিত হতে পারে।এই চোট কারভাহালের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশঙ্কা জাগিয়েছে।
