বিমানবন্দরের নিরাপত্তায় বাউন্ডারি দিতে দরবার শুভেন্দুর

0
142
ছবি সৌজন্যে : নিজস্ব
বাংলাদেশে অরাজকতা, পহেলগাঁওকাণ্ডের পর কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দলের বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতার দাবি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সুরক্ষার বিষয়ে বড়সড় ত্রুটি রয়েছে।
তিনি প্রশ্ন তুলেছেন কেন এখনও বিমানবন্দরের বাউন্ডারি খোলা রয়েছে। যে কারণই হোক না কেন অবিলম্বে বিমানবন্দরকে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরার আবেদন করেছেন। তাঁর দাবি এই কারণে কেন্দ্রের টাকা পাঠানোর পরেও দুটো রানওয়ে ব্যবহার করা যাচ্ছে না। প্রয়োজনে আদালতের পারমিশন নিয়ে কাজ করতে অনুরোধ করেছেন। তার দাবি এই বিমানবন্দরের সঙ্গে চিন, বাংলাদেশের কানেকটিভিটি রয়েছে। তাছাড়াও যেভাবে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি সন্দেহে কয়েকজন ধরা পড়ছে, তাতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তাঁর আরও অভিযোগ পরসভা টাকা নিয়ে বেআইনি নির্মাণের প্ল্যান পাস করছে। আহমেদাবাদ কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে এই বেআইনি নির্মাণ বন্ধের দাবি তুলেছেন তিনি।
দ্রুত পদক্ষেপ না নিলে অবস্থানে বসার হুঁশিয়ারিও দিয়েছেন। তাঁর আরও অভিযোগ সেনাবাহিনী এনওসি দেওয়ার পরেও হাঁসিমারা, কলাইকুণ্ডায় জমি দেয়নি রাজ্য সরকার।