রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল রাজু-র

0
1777
ছবি সৌজন্যে : নিজস্ব

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি বলেছেন রাষ্ট্রপতির সঙ্গেও সুযোগ পেলে এ বিষয়ে তিনি কথা বলবেন।

তাঁর কথায় পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে এব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানাবেন। তিনি বলেছেন তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে তিনি পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের মুখ্যমন্ত্রী না রোহিঙ্গা আর বাংলাদেশিদের মুখ্যমন্ত্রী। এসআইআর-র মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার তালিকাকে শুদ্ধ করতে চাইছে।

এর বিরোধিতা করার অর্থ দেশের বিরোধিতা করা, বাংলার নাগরিকদের বিরোধিতা করা। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে নিয়ে চিন্তা নেই, শুধু কুর্সি নিয়ে চিন্তা। রাজ্যে ঘুষের রাজনীতি চলছে বলে অভিযোগ করেছেন।