
ডার্ক এনার্জির আসলে কোনো অস্তিত্ব নেই বলে সম্প্রতি দাবি করেছেন কিছু বিজ্ঞানী। মহাবিশ্বের অন্যতম বড় রহস্যের সমাধানে সহায়তা করতে পারে তাদের এই দাবি। এক শতাব্দী ধরে বিজ্ঞানীরা ধারণা করেছেন,সব দিক থেকে সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব।
এই অনুমানকে কাজে লাগাতে ডার্ক এনার্জি’র ধারণাটি ব্যবহার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।উল্লেখ্য, ডার্ক এনার্জি হচ্ছে এমন এক অদৃশ্য শক্তি, যা মহাবিশ্বের বিস্তার বা সম্প্রসারণকে বাড়িয়ে চলেছে।অন্যদিকে ডার্ক এনার্জি সরাসরি দেখা যায় না,এমনকি এর কখনও প্রমাণও মেলেনি।তবে বিজ্ঞানীদের ধারণা ছিল,ডার্ক এনার্জি অবশ্যই রয়েছে।কারণ মহাবিশ্বের উপর আপাতদৃষ্টিতে এর প্রভাব রয়েছে ও মহাবিশ্ব সম্পর্কে বোঝার ক্ষেত্রে কিছু মৌলিক সমস্যা সমাধানে সহায়তা করার জন্যও এটির প্রয়োজন।এখন ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি’র গবেষকরা বলছেন, মহাবিশ্ব আসলে সব দিক থেকে সমানভাবে সম্প্রসারণ হচ্ছে না। এর বদলে আরও বিভিন্ন দিক থেকে মহাবিশ্ব লুম্পিয়ার উপায়ে বাড়ছে।
পাশাপাশি ডার্ক এনার্জিকে অস্বীকার করে মহাজাগতিক সম্প্রসারণের একটি ভিন্ন মডেলকে সমর্থন করে এই ধারণা, যা আলোর প্রসারণের পদ্ধতিতে দেখা অস্বাভাবিক বিভিন্ন ফলাফলের মাধ্যমে মহাবিশ্বের প্রসারণের ফল নয় বরং সময় ও দূরত্ব সম্পর্কে যেভাবে চিন্তা করা হয় তার ফল।
