বেহাল রাস্তায় দাসপুরে রোগীর বাহন ডুলি

0
478
ছবি সৌজন্যে : নিজস্ব
বর, কনে নয়, রোগীকে ডুলিতে করে হাসপাতালে পৌঁছনোর করুণ ছবি এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কিছুদিন আগে এই জেলারই নারায়ণগড়ে খারাপ রাস্তায় চাকা আটকে যাওয়ায় গাড়িতেই মহিলার প্রসব করাতে বাধ্য হয়েছিলেন আশা কর্মী।
সেই ছবি যে একটুও বদলায় নি, তাই স্পষ্ট হয়েছে দাসপুরে। খারাপ রাস্তার জন্য দাসপুরের বাছড়াকুন্ডু থেকে তেঁতুলতলা প্রায় ১ কিলোমিটার রাস্তা ডুলিতে করে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখান থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি জানাজানি হতেই দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক জানিয়েছেন বালিপোতা তেঁতুলতলা থেকে বাছড়াকুন্ডুর ওই নতুন রাস্তার জন্য টাকা এসেও ফিরে গিয়েছে জমিজটের কারণে। ফের রাস্তা সারাইয়ের জন্য আবেদন করা হয়েছে। টাকা পেলেই নতুন রাস্তা করে দেওয়া হবে।