মডেল পরিচয়ে ৭০০ মহিলাকে ডেট, ধৃত প্রযুক্তিকর্মী

0
145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আমেরিকার মডেল পরিচয়ে ৭০০ মহিলার সঙ্গে ডেটিং থেকে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেলের 
অভিযোগে দিল্লিতে ধৃত প্রযুক্তিকর্মী। কখনও বাম্বল, কখনও স্ন্যাপচ্যাট, কখনও আবার হোয়াট্‌সঅ্যাপে তাঁদের সঙ্গে আলাপ জমাতেন।
তার পর ধীরে ধীরে বিশ্বাস অর্জন, তার পর ঘনিষ্ঠ ছবি পাঠানোর মতো পর্বও চলত। আর তার পরই শুরু হত যুবকের ব্ল্যাকমেলের পর্ব।পুলিশ জানিয়েছে, দিল্লিরই বাসিন্দা ওই যুবক তুষার বিস্ত। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে নয়ডার একটি বেসরকারি সংস্থায় টেকনিক্যাল রিক্রুটার-এর পদে কর্মরত।  কিন্তু মহিলাদের প্রতি আকর্ষণ এবং আরও টাকা উপার্জনের তাগিদে পা রাখেন সাইবার অপরাধের দুনিয়ায়। পুলিশ জানিয়েছে, বাম্বল-এর মাধ্যমে ৫০০ মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেন তুষার। আর ২০০ মহিলার সঙ্গে সম্পর্ক গড়েন স্ন্যাপচ্যাট এবং হোয়াট্‌সঅ্যাপে। গত বছরের ডিসেম্বরে তুষারের প্রতারণার ফাঁদে পড়েন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। শেষমেশ ছাত্রীটি তাঁর পরিবারকে বিষয়টি জানাতে বাধ্য হন।
তার পরই পুলিশে একটি অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ পূর্ব দিল্লির শকরপুরে তুষাদের হদিস পায়। তাঁর কাছ থেকে ১৩টি ক্রেডিট কার্ড। ফোনে কয়েকশো মহিলার ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিয়ো উদ্ধার করে পুলিশ।