গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle দুধের সঙ্গে খেজুর

    দুধের সঙ্গে খেজুর

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দুধ ও খেজুর দুটিই পুষ্টিগুণে ভরপুর খাবার। নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে শরীর পায় নানা পুষ্টিগুণ।

    বিশেষ করে সকালে বা রাতে ঘুমানোর আগে এই পানীয়টি শরীরকে শক্তি জোগাতে ও নানা শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে। সাধারণত বলা হয়,দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা-খেজুরে থাকা প্রাকৃতিক চিনি ,গ্লুকোজ ও ফ্রুক্টোজ এবং দুধের প্রোটিন একসঙ্গে শরীরে দ্রুত শক্তি জোগায়। দুর্বলতা বা ক্লান্তি দূর করতে এটি কার্যকর। সেইসঙ্গে,হাড় ও দাঁত মজবুত করে।দুধে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, আর খেজুরে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস। এই উপাদানগুলো হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে।খেজুরে থাকা আঁশ বা, ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। দুধের সঙ্গে খেলে পাকস্থলী থাকে সুস্থ। তাই নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে উপকার মেলে।এর বাইরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।আবার দুধ ও খেজুরকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। দুধের ভিটামিন ও খনিজ এবং খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।যারা স্বাভাবিকভাবে ওজন বাড়াতে চান, তাদের জন্য দুধ ও খেজুরের মিশ্রণ একটি স্বাস্থ্যকর বিকল্প। এতে ক্যালরি ও পুষ্টি দুটোই পাওয়া যায়।পাশাপাশি,ঘুমের সমস্যা কমায়।রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে খেজুর মিশিয়ে খেলে স্নায়ু শান্ত হয় এবং ভালো ঘুমে সহায়তা করে।এখন প্রশ্ন হলো কীভাবে খাবেন?

    ৩-৪টি খেজুর ভালোভাবে ধুয়ে এক গ্লাস কুসুম গরম দুধে ভিজিয়ে বা ব্লেন্ড করে পান করতে পারেন। নিয়মিত দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে নানা শারীরিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে ।