দাউদ যোগ মানেই ইউএপিএ নয়, জানাল বম্বে হাইকোর্ট

0
150
Daud Yog does not mean UAPA Bombay High Court said
Daud Yog does not mean UAPA Bombay High Court said

দাউদ ইব্রাহিমের দলের সঙ্গে যোগ থাকা মানেই কোনও অভিযুক্তর বিরুদ্ধে ইউএপিএ মতো কড়া আইনের ধারা কার্যকর্তা হতে পারে না।

দাউদের দল ডি-কোম্পানির সঙ্গে যোগ থাকার অভিযোগে ধৃত দুই ব্যক্তিকে জামিন দেওয়ার সময় এই কথা জানিয়েছে বম্বে হাইকোর্ট। ২০২২ সালে মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখার হাতে গ্রেফতার হয়েছিল ফৈজ ভিয়ান্ডিওয়ালা ও পারভেজ বৈদ্য। তাঁদের থেকে ৬০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছিল এটিএস। তদন্তকারীদের দাবি, এই দু’জনেই দাউদের দলের সঙ্গে যুক্ত। ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনের পাশাপাশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেআইনি কার্যকলাপ দমন আইনেও মামলা রুজু করেছিল এটিএস। ১১ জুলাই ওই দুই অভিযুক্তের জামিনের আর্জির শুনানি হয়েছে বম্বে হাইকোর্টে। বিচারপতি ভারতী ডাংরে ও বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চের রায়ে  অবশেষে বেআইনি কার্যকরতা দমন আইনের মামলায় জামিন পেয়েছেন তাঁরা।