পরিযায়ীদের সঙ্গে ফুচকা খেলেন সকন্যা অভিষেক, কেঁদে প্রার্থনা কল্যাণের

0
113
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
মহাষ্টমীতে মেয়েকে নিয়ে পুজোয় সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে দমদমের জপুর জয়শ্রী দুর্গোৎসবের গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিল মেয়ে।
পুজো মণ্ডপে পরিযায়ী শ্রমিকদের হাতে পুজো উপহার তুলে দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। মন দিয়ে শুনেছেন তাঁদের কথা। এরপর পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই মেয়েকে নিয়ে জমিয়ে ফুচকা খেয়েছেন তিনি। জপুর জয়শ্রী দুর্গোৎসবে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, অদিতি মুন্সিরা। এদিকে শ্রীরামপুরে সন্ধিপুজোয় কেঁদে ভাসিয়েছেন তণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
চণ্ডীপাঠ করতে করতেই দেবীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন তৃণমূল সাংসদ। দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন সবাই যেন সুস্থ থাকে। শান্তি বজায় থাকে।