গাছ থেকে পরে মৃত্যু, ‘ধর্ষণ’ করা হয়েছে মেয়েকে, দাবি মা-র 

0
40
ছবি সৌজন্যে : নিজস্ব
সল্টলেকের বিসি ব্লকে রাতে বন্ধুদের সাথে আম পাড়তে উঠে গাছ থেকে পরে যুবতীর মৃত্যু। তবে, গাছ থেকে পরেই মৃত্যু হয়েছে বছর ১৯-র নার্গিস গাজী-র  এ কথা মানতে নারাজ মৃতার মা।
দমদমের চিড়িয়ামোড়ের লক গেটের বাসিন্দা নার্গিস রাতেই তার বন্ধুবান্ধবদের সাথে গাড়ি করে বিসি ব্লকের গেস্ট হাউসে আসে নিকটবর্তী একটি গাছে আম পারতে। জানা যায়, তখনই আম গাছ থেকে পড়ে যান তিনি। এরপর গাছ থেকে পড়ে গেলে বন্ধুরা তাঁকে তড়িঘড়ি সল্টলেক বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান।  আর সেইখানেই  চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৩ টের দিকে, সল্টলেক সেক্টর ওয়ানের বিসি ব্লকের গেস্ট হাউসে এসেছিলেন ২ মহিলা এবং দুই যুবক নার্গিসের সাথে। এরপর তারা গাড়ি করে ঘুরতে বের হন। আর এরপর সেখানে থেকে ঘুরে বেরিয়ে আম গাছে উঠলে, পরে গিয়ে মৃত্যু হয় নার্গিসের। সেখানে থেকে নার্গিসকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে খবর দেওয়া হয় পরিবারকে । আর সেখানেই  নার্গিসের মা দাবি করেন, এই মৃত্যু অস্বাভাবিক। কারণ তাঁর মেয়ে গাছেই উঠতেই পারে না। তাহলে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। এরপর পুলিশে খবর দেওয়া হলে, বিধান নগর উত্তর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।
ইতিমধ্যেই এক মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যুবতীর দেহ  পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে।