
সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর গলায় বঁটির কোপ মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকায়।
পুলিশ মৃত স্বামী বছর ৪৮-র অধীর মণ্ডল। তাঁর স্ত্রী নয়নতারা মণ্ডল, পেশায় কাপড় বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী’র মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল।এই নিয়ে রবিবার রাতে অশান্তি চরমে পৌঁছয়। সোমবার সকালে বাড়িতে থাকা সবজি কাটার বঁটি দিয়ে স্ত্রী’র গলায় কোপ মারে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে অধীর মণ্ডল নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
স্থানীয় বাসিন্দারা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রী’র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিশ।









