
প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা তথা ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যামকে নাইটহুড দেওয়া হয়েছে। বাকিংহাম প্যালেসে ক্রীড়াজগত এবং চ্যারিটির প্রতি তাঁর অবদানের জন্য রাজা চার্লস তিনের তরফে নাইটহুড দেওয়া হয়েছে।
এবার থেকে তাঁকে স্যর ডেভিড বেকহ্যাম বলে ডাকা হবে। স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ডিজাইন তিন পিসের স্যুট পরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডেভিড। ভিক্টোরিয়া বেকহ্যামের পাশাপাশি ডেভিড বেকহ্যামের বাবা, মা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বভাবতই এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত ডেভিড বেকহ্যাম। তিনি বলেছেন, নিঃসন্দেহেই এই সম্মানটা পাওয়া আমার জন্য এক বিশেষ মুহূর্ত ছিল।
তাঁর নিজের কেরিয়ারে বিভিন্ন খেতাব জেতা, দেশের হয়ে খেলার পাশাপাশি দেশকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছে। তবে নিঃসন্দেহে এটাই সবথেকে গর্বের মুহূর্ত।
