মহারাষ্ট্রে বিক্রি হল দাউদের পৈতৃক জমি

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
চারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে ক্রেতা মিলেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম-এর মহারাষ্ট্রের রত্নাগিরিতে থাকা পৈতৃক জমির। কেন্দ্রীয় সরকারের নিলামে বিক্রি হয়েছে তাঁর পরিবারের চারটি জমি, যা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ও অনিশ্চয়তা চলছিল।
মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মুম্বাকে গ্রামের এই চারটি জমি ২০১৭ সাল থেকে বারবার নিলামে তোলা হলেও কোনও ক্রেতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে চলতি মাসের ৫ মার্চ কেন্দ্রীয় সরকারের আয়োজিত নিলামে সবকটি জমি বিক্রি হয়েছে।
এই নিলাম করা হয়েছে স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট -এর অধীনে, যার মাধ্যমে বহুদিন ধরে আটকে থাকা সম্পত্তি বিক্রির প্রক্রিয়ায় গতি আসে।