গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur দিনভর অশান্তি, দৌলতাবাদে সমবায়ে তৃণমূলকে ওয়াশআউট বাম-কংগ্রেসের

    দিনভর অশান্তি, দৌলতাবাদে সমবায়ে তৃণমূলকে ওয়াশআউট বাম-কংগ্রেসের

    0
    89
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাম-কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূলের হাতাহাতি, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের লাঠি। দিনভর অশান্তির পরে দৌলতাবাদে সমবায় ভোটের ফলে কার্যত ওয়াশআউট হয়ে গিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদের দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় ভোটে সিপিএম-কংগ্রেস জোট ৩৯টি আসন পেয়েছে।

    সেখানে তৃণমূল পেয়েছে মাত্র ৪টি আসন। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার বহরমপুরের দৌলতাবাদ মহারাজপুর কৃষি উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন হয়। ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করে বাম কংগ্রেস। পাল্টা বাম কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। পুলিশের সামনেই মাটিতে ফেলে মারধর করার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় র‍্যাফ, পুলিশ।

    কিন্তু ভোটের ফলপ্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম-কংগ্রেস শিবির। অন্যদিকে ভোটে হেরে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল। এদিকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার হাদিয়ার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা।