গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ৭৫০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্তের পর অনিল-কে ইডি তলব

    ৭৫০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্তের পর অনিল-কে ইডি তলব

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স

    ৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পর ফের ইডি অফিসে তলব করা হয়েছে ব্যবসায়ী অনিল অম্বানীকে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঋণ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলাতে আগামী ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়ছে।

    রিলায়েন্স গ্রুপ ও অনিল অম্বানীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে এই মামলাতেই ৭ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে এই প্রথম নয়, এর আগে গত ৫ অগাস্টও আর্থিক তছরুপ মামলাতেই তলব করা হয়েছিল অনিল অম্বানীকে। সেই সময় ৮ ঘণ্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিদেশে কত সম্পত্তি রয়েছে, কোম্পানির লেনদেন সংক্রান্ত যাবতীয় কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এই মামলায় ইডি মুম্বইয়ের ৩৫ জায়গায় তল্লাশিও চালিয়েছে। বহু নথি ও ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার ধীরুভাই অম্বানী নলেজ সিটি বাজেয়াপ্ত করা হয়েছে।

    ১৩২ একর জমির উপরে তৈরি এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার বর্তমান বাজারমূল্য ৪৪৬২ কোটি টাকা। তার আগে ৩১ অক্টোবর ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। আদালতের ছাড় পেলে এই সম্পত্তি নিলামও করা হতে পারে বলেই জানিয়েছে ইডি।