গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ৫৫ বছর পর কানে ‘অরণ্যের দিনরাত্রি’

    ৫৫ বছর পর কানে ‘অরণ্যের দিনরাত্রি’

    0
    200
    ছবি সৌজন্যে : এক্স

    সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বার্লিন উৎসবে স্বর্ণভালুকের জন্য লড়েছিল।

    সিনেমাটির ফোর-কে ভার্সন এবার প্রদর্শিত হলো কান চলচ্চিত্র উৎসবে।সিনেমার প্রদর্শনী উপলক্ষে কানে হাজির ছিলেন অরণ্যের দিনরাত্রি’র দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গাড়োয়াল। মুক্তির ৫৫ বছর পর এটিকে আবার ঝকঝকে করে তোলা হয়েছে। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই ভার্সন দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো। ছবির নতুন ভার্সনটি তৈরি করেছে,দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট।প্রদর্শনীর দিন শর্মিলা ঠাকুর পরেছিলেন গাঢ় সবুজ শাড়ি।তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সাবা পাতৌদি, যিনি পরেছিলেন ঝলমলে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক।সিমি গাড়োয়াল হাজির হন সাদা শুভ্র গাউনে। লালগালিচায় দুজনকে সাদর স্বাগত জানান সত্যজিৎ রায়ের বড় ফ্যান মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন।বুনুয়েল থিয়েটারে প্রদর্শনীর পর দু’ মিনিট দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি।অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনী উপলক্ষে এক সাক্ষাৎকারে ওয়েস অ্যান্ডারসন বলেছেন, সত্যজিৎ রায়ের যেকোনো কিছুকে সযত্ন সংরক্ষণ করা উচিত। তবে প্রায় ভুলতে বসা অরণ্যের দিনরাত্রি যেন এক বিশেষ রত্ন।

    শর্মিলা ও সিমির সঙ্গে তারকাবহুল অরণ্যের দিনরাত্রি সিনেমায় আরও অভিনয় করে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শমিত ভঞ্জ,রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়,পাহাড়ি সান্যাল প্রমুখ।