গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata সিন্ডিকেটের ত্রিশূল ডিসিপি শান্তনু 

    সিন্ডিকেটের ত্রিশূল ডিসিপি শান্তনু 

    0
    32
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোনা পাপ্পু-জয় কামদার-শান্তনু সিনহা বিশ্বাসের সিন্ডিকেট নিয়ে সওয়াল ইডির। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে কোর্টে পেশ করে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
    দীর্ঘ টালবাহানা, লুক আউট নোটিসের পর ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি ক্রিমিনাল, প্রোমোটার, পুলিশ কার্যত সিন্ডিকেটের ত্রিশূল। কোনও বাড়ি তৈরি হওয়ার ঠিক আগে সেখানে পৌঁছে যেত কাউন্সিলররা। টাকা দেওয়ার পরে সিন্ডিকেটের কাছ থেকে নিতে হত নির্মাণ সামগ্রী। কাউন্সিলরদের সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী না নিলে দিতে হত জরিমানা। একইরকমভাবে জমি দখলে এই সিন্ডিকেট কাজ করত। ধৃত ডিসিপিকে হেফাজতে চেয়ে কোর্টে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। জমি বিক্রি না করলে ক্রিমিনাল কেস দিয়ে দেওয়ার হমকি দেওয়া হত। এভাবেই একাধিক জমি দখল করেছে জয় কামদাররা।
    পুলিশকে ব্যবহার করে জমির মালিকদের ভয় দেখাতো। ভয় দেখানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল শান্তনু সিনহা বিশ্বাসের। তাতেও কাজ না হলে ব্যবহার করা হত সোনা পাপ্পুদের মত দুষ্কৃতীদের।