
বুধবার ৭ জেলায় ১৪২ আসনে শেষ দফার নির্বাচন। তার আগে কলকাতা সহ জেলায় জেলায় ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা।
কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের বিধাননগর কলেজ সহ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শ্রীরামপুর, ভাঙড়, চুঁচুড়া, কৃষ্ণনগর, বাণাঘাট, ব্যারাকপুর, বারাসত, হাওড়া, হুগলির। বিভিন্ন ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ইভিএম, ভিভিপ্যাট সহ পোলিং কিট নিয়ে নির্দিষ্ট বুথকেন্দ্রগুলোয় যেতে শুরু করেছেন। কোথাও কোথাও অভিযোগও তুলেছেন ভোটকর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী, পুলিশকর্মীরাও।
শেষদফায় ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে পৌঁছবে বলে আশ্বাস দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। নেতাজি ইন্ডোরে ডিসিআরসি পরিদর্শন করেছেন সিপি অজয় নন্দা। শেষ দফার নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর প্রশাসন।



